চট্টগ্রাম বন্দরে জাহাজে ২ বিদেশি নাগরিকের মারামারি, একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ মে ২০২৬, ১১:২৮আপডেট : ২০ মে ২০২৬, ১১:৪১

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে দুই থাই নাবিকের মারামারির ঘটনায় ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার ‘এমভি কেপিপি-০১’ সন্ধ্যার পর জাহাজে এ ঘটনা ঘটেছে বলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক।

নিহত থাইল্যান্ডের নাবিকের নাম রাফিফং ক্লাহান (৩০)। তিনি জাহাজটিতে অয়েলার পদে কর্মরত ছিলেন।

এ ঘটনায় জাহাজের আরেক নাবিক থাইল্যান্ডের নাগরিক তুরাকর্ণ বুরুসিকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট শ্যাম শিপিং এজেন্সির হেড অব অপারেশন ইমরানুল হক বলেন, ‘বন্দরের বহির্নোঙরে চার্লি অ্যাংকরেজে জাহাজটি অবস্থান করছিল। সন্ধ্যার পর জাহাজের দুই নাবিকের মধ্যে মারামারি হয়। এতে একজন ছুরিকাঘাতে মারা গেছেন।’

জাহাজটি চট্টগ্রামে আনা হয়েছে স্ত্র্যাপ করার জন্য। এটি ভাঙার জন্য আনোয়ারা থেকে সীতাকুণ্ড উপকূলে নিয়ে যাওয়া হবে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, হাসপাতালে আনা ব্যক্তির দেওয়া তথ্যে জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারা থানাধীন সমুদ্রের চার্লি অ্যানকর পয়েন্টে এমভি কেপিপি-০১ জাহাজে কর্মরত দুইজন বিদেশি ক্রু এর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে একপর্যায়ে ভিকটিমকে ছুরিকাঘাত করলে ভিকটিমকে গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন ।

/এমএএ/
সম্পর্কিত
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী 
হরমুজে দুই জাহাজের সংঘর্ষ, ২৩ বিদেশি নাবিককে উদ্ধার করলো ইরান
সর্বশেষ খবর
রেস্তোরাঁয় একা খাওয়াই কি এখন ট্রেন্ড
রেস্তোরাঁয় একা খাওয়াই কি এখন ট্রেন্ড
চাপের মুখে দায়িত্ব ছাড়লেন জবি সমাজ বিজ্ঞানের ডিন
চাপের মুখে দায়িত্ব ছাড়লেন জবি সমাজ বিজ্ঞানের ডিন
বার্নিকাটের গাড়িবহরে হামলা মামলায় আরও দুজনের সাক্ষ্য
বার্নিকাটের গাড়িবহরে হামলা মামলায় আরও দুজনের সাক্ষ্য
বিমানবন্দরে ফলের ক্যারেটে মিললো ১৬ কেজি স্বর্ণ
বিমানবন্দরে ফলের ক্যারেটে মিললো ১৬ কেজি স্বর্ণ
সর্বাধিক পঠিত
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা