রেললাইন থেকে বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৪, ১৬:১৬ আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৬:১৬

নওগাঁর রাণীনগর উপজেলায় রেললাইন থেকে বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পারিবারিক কলহের জেরে তারা ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার চকের ব্রিজ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দুজন হলেন– কুরবান আলী (৩৫) ও তার মেয়ে কোহেলী (১০)। কুরবান আলী উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে চকের ব্রিজ এলাকায় রেললাইনে বাবা-মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুজনের মরদেহই ছিল ট্রেনে কাটা। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে পুলিশ গিয়ে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে।

সূত্রে আরও জানা গেছে, কুরবান আলী পেশায় একজন মৎস্যজীবী। তিনি বাক প্রতিবন্ধী। দীর্ঘদিন থেকে পারিবারিক বিষয়ে স্ত্রীর সঙ্গে তার বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল তার স্ত্রী বাড়ি থেকে চলে যায়। এরই জেরে মেয়েকে নিয়ে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, মরদেহ দুটি দেখার পর স্থানীয়রা থানায় সংবাদ দিলে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধারে কাজ চলমান রয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি