হাসনাত-সারজিসের বহরের গাড়িতে ট্রাকের ধাক্কা: চালক-হেলপার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:০২আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:০২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরের একটি প্রাইভেটকারে ধাক্কা দেওয়া ট্রাকের চালক এবং হেলপারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেছেন।

আসামিরা হলেন– ট্রাকের চালক মজিবুর রহমান (৪০) এবং তার ছেলে ও ওই ট্রাকের হেলপার রিফাত মিয়া (১৮)। তারা ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা।

ঘটনার পরপরই পুলিশ তাদের গ্রেফতার করে। জব্দ করা হয় ট্রাকটি।

মামলার বাদীপক্ষের আইনজীবী মুহাম্মদ শাহ জাহান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এ মামলায় লোহাগাড়া থানা পুলিশ গ্রেফতার চালক-হেলপারের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে প্রত্যকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

চট্টগ্রাম জেলা আদালতের কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িকে চাপা দেওয়ার ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়। ওই মামলায় গ্রেফতার চালক-হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন লোহাগাড়া থানা পুলিশ। আদালত শুনানি শেষে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নামাজে জানাজা থেকে ফেরার পথে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ওই গাড়িবহরের একটি প্রাইভেটকারে চাপা দেয় ট্রাক। এতে কারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হননি। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, সমন্বয়কদের বহরের গাড়িতে চাপা দেওয়ার ঘটনায় ওইদিন রাতেই ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারে থাকা আহমেদ নেওয়াজ বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই ঘট্নায় আটক ট্রাকটির চালক ও সহকারীকে মামলায় গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তারা কারাগারে আছেন।

/এমএএ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের