সাবেক এমপি ও মুখ্যসচিব আজাদ দুই মামলায় কারাগারে

জামালপুর প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৩১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৩১

জামালপুরে দুটি নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার বিকালে আওয়ামী লীগের এই সাবেক সংসদকে জামালপুর সদর আমলি আদালতে নেওয়া হলে এই আদেশ দেন আদালতের বিচারক রুমানা আক্তার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আনিসুজ্জামান জানান, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র-জনতার একটি মিছিল জামালপুর উচ্চ বিদ্যালয় মোড় অতিক্রম করার সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান ও গুলি করেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এই ঘটনায় জেলা ছাত্রদলের সহসভাপতি শাহাদাত হোসেন সাগর ১ নভেম্বর জামালপুর সদর থানায় আবুল কালাম আজাদসহ ১০ আওয়ামী লীগ নেতা এবং অজ্ঞাত আরও ২শ থেকে ৩শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ ছাড়া ২০২২ সালের ১২ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের দাবি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতাকর্মীদের মুক্তির দাবি, বিএনপির কার্যালয় জবরদখল ও ভাঙচুরের প্রতিবাদে গণমিছিল এবং বিক্ষোভ কর্মসূচি করে জেলা বিএনপি। বিক্ষোভ শেষে শহরের বকুলতলা মোড়ে পথসভা ও অবস্থান কর্মসূচি পালনকালে বিএনপির নেতাকর্মীদের ওপর ককটেল নিক্ষেপ এবং শটগান দিয়ে গুলি চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই ঘটনায় জামালপুর শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন গত ১৮ নভেম্বর জামালপুর সদর থানায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ ১৬ জন এবং অজ্ঞাত আরও দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলা দুটিতে আবুল কালাম আজাদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরবর্তী ধার্য তারিখে তার জামিন ও রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ বলেন, ‘আসামির জামিনের জন্য আবেদন করলে আদালত তা গ্রহণ করেন এবং পরবর্তী তারিখে জামিন শুনানির আদেশ দেন। এ ঘটনার সঙ্গে আসামির কোনও সংশ্লিষ্টতা নেই। তিনি ওই সময় জামালপুরে ছিলেন না।’ 

উল্লেখ্য, গত ৫ অক্টোবর সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। বুধবার বিকালে দুটি নাশকতা মামলায় তাকে জামালপুর আদালতে আনা হয়। বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর আসন থেকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হয়ে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আবুল কালাম আজাদ।

/এমএএ/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা‘যে রাষ্ট্র শিশুকে বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়’
বাবার জানাজায় অংশ নিতে সাবেক এমপির ৭ ঘণ্টার প্যারোল
সিরাজুল হত্যাচেষ্টা মামলাগ্রেফতার দেখানো হলো সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের