খাগড়াছড়িতে ঘরে ঢুকে নারীকে হত্যার ঘটনায় একজন আটক

খাগড়াছড়ি প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৪, ২০:১৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ২২:২৪

খাগড়াছড়িতে ছুরিকাঘাতে চুমকি রাণী দাস (৪৫) নামে এক নারীকে হত্যার অভিযোগে রাসেল (২২) নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে জেলা পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার রাত ৮টার খাগড়াছড়ি শহরের অপর্ণা চৌধুরীপাড়া এলাকায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে চুমকি দাসকে হত্যা করে। এ সময় ভিকটিমের গলার হার ও কানের দুল নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত চুমকি একই এলাকার তপন কান্তি দাসের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, প্রতিবেশী সিএনজি অটোরিকশাচালক রাসেল চুমকির পুত্র প্রান্ত দাসের কাছ থেকে বেশ কিছুদিন আগে ৯০ হাজার টাকা ধার নিয়েছিল। কিন্তু টাকা ফেরত না দেওয়ায় প্রান্তের সঙ্গে রাসেলের বিরোধ সৃষ্টি হয়। হত্যার ঘটনার আগে রাসেল চুমকির সঙ্গে কথা বলতে তার বাসায় গিয়েছিল।

এই ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় দণ্ডবিধি ৩০২/৩৮০/৩৪ ধারায় মামলা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে