সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্র হত্যা: চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০১৬, ১৩:২৩আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৩:৩২

নারা আইন-আদালত য়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্র কাজী টিপু সুলতান হত্যা মামলায় সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনসহ সন্দেহভাজনদের অব্যাহতি আবেদন সংবলিত চূড়ান্ত প্রতিবেদনের  বিরুদ্ধে ‘নারাজি’ দিয়েছেন বাদী। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে নারাজি পিটিশনের শুনানি অনুষ্ঠিত হয়। তবে বিকেল পর্যন্ত আদালতের কোনও আদেশ পাওয়া যায়নি।
ওই মামলায় অভিযুক্তরা হলেন নূর হোসেন, রফিকুল ইসলাম রতন, আমিনুল, রোস্তম আলী, জাকির ও সুন্দর আলী। আসামিরা সবাই নূর হোসেনের ঘনিষ্ট সহযোগী।
নিহতের নাম টিপু সুলতান। সে ২০০৩ সালে বাংলাদেশ আইডিয়াল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।
মামলা সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর কাজী বাড়ি এলাকার মৃত জুলহাস কাজীর ছেলে কাজী আক্তার হোসেনের কাছে গত ২০০৬ সালের ২০ আগস্ট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে নূর হোসেন ও তার সহযোগীরা। চাঁদা না দেওয়ার জের ধরে একই বছর ২৬ সেপ্টেম্বর দুপুরে আক্তার হোসেনের ছেলে কাজী টিপু সুলতানকে আসামিরা তুলে নিয়ে হত্যা করে শীতলক্ষ্যার নদীতে ফেলে দেন। সাত খুনের ঘটনার পর ২০১৪ সালের ২০ মে  নিহতের বাবা কাজী আক্তার হোসেন বাদী হয়ে নূর হোসেনকে প্রধান আসামি করে রফিকুল ইসলাম রতন, আমিনুল, রোস্তম আলী, জাকির ও সুন্দর আলীর নামে ৩৮৫, ৩০২, ২০১, ৫০৬, ৩৪ ধারায় মামলা দায়ের করা করেন।

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের