ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪, ১১:২৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:২৪

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেলেনা আক্তার (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

প্রাণ হারানো হেলেনা নেত্রকোনা জেলার পূর্বধলার আব্দুল হাদীর মেয়ে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার মহিউদ্দিন খান মুন। তিনি জানান, হেলেনা ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১৭ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি ডেঙ্গু ছাড়াও নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

তিনি আরও জানান, ডেঙ্গু ওয়ার্ডে এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছেন ২০ জন। তাদের মধ্যে পুরুষ ১৬ জন, নারী ২ জন এবং শিশু ২ জন। সবাইকে আন্তরিকতার সঙ্গে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী