মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, বাল্কহেড-ড্রেজারসহ আটক ৩৮

চাঁদপুর প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০টি বাল্কহেড, একটি ড্রেজারসহ ৩৮ জনকে আটক করেছে কোস্টকার্ড।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীন বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার, ১০টি বাল্কহেডসহ ৩৮ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘জব্দ ড্রেজার, বাল্কহেড এবং আটক দুষ্কৃতকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানা নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ অভিযানে কোস্টগার্ডের সঙ্গে নৌ পুলিশ সার্বিক সহযোগিতা করে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের