তাবলিগ জামাতের সাদ অনুসারীদের মুখপাত্র মুয়াজ বিন নুর গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৪, ১১:২৫আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১১:৪০

টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তিন মুসল্লিকে হত্যার ঘটনায় তাবলিগ জামাতে মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মুখপাত্র মুয়াজ বিন নুরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোররাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

মুয়াজ বিন নুর উত্তরার ৭ নম্বর সেক্টরের নুর মোহাম্মদের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইস্কান্দার হাবিব জানান, টঙ্গী  ইজতেমা মাঠে তিন জনকে হত্যার ঘটনায় বৃহস্পতিবার তাবলিগ জামাতের জুবায়ের অনুসারী এক মুসল্লি মামলা দায়ের করেন। ওই মামলার মুয়াজ বিন নুর এজাহারভুক্ত ৫ নম্বর আসামি। অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র কর্মকর্তারা ছিলেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শূরায়ী নেজামপন্থি মাওলানা এস এম আলম হোসেন জিএমপি টঙ্গী পশ্চিম থানায় এ মামলা করেন। এতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েক শ জনকে আসামি করা হয়।

আরও খবর: ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় জুবায়ের অনুসারীর হত্যা মামলা

/এবি/এমএএ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গের হুগলিতে বিশ্ব ইজতেমায় লক্ষাধিক মুসল্লি
নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
আড়াই লক্ষাধিক মুসল্লির মোনাজাতে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী