রাবিতে বিনা অনুমতিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

রাজশাহী প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৫, ১৮:৫৯আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৮:৫৯

পোষ্য কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে রাবির ও বহিরাগত শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এদিকে, বহিরাগত শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। এর মধ্যেই রাবি ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হলো এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, পোষ্য কোটা বাতিল সহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রশাসন ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন রাবি ও বাইরের অর্ধ-শতাধিক শিক্ষার্থী। বিকালের দিকে এ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সমন্বয়কদের মধ্যে শুধু একজনের অংশগ্রহণ এবং বহিরাগতদের অংশগ্রহণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সন্ধ্যার দিকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করলো রাবি প্রশাসন।

/এমএএ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী