আলুক্ষেতে পাওয়া গেলো নিখোঁজ বৃদ্ধের মরদেহ

জয়পুরহাট প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৫, ১৬:৪৪ আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১৬:৪৪

জয়পুরহাটের কালাই উপজেলার কুজাইল করিমপুর গ্রামের আলুক্ষেত থেকে মালেক খান ফটু (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে মালেক মোটরসাইকেল নিয়ে রাসায়নিক সার কেনার জন্য বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আলুক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে মালেককে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে।

নিহত মালেক খানের স্ত্রী বলেন, ‘আমার স্বামী বৃহস্পতিবার বিকালে আলুর জমিতে দেওয়ার জন্য রাসায়নিক সার কিনতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শুক্রবার ১২টার দিকে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি তার লাশ বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মাঠের মধ্যে আলুক্ষেতে পড়ে আছে।’ তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি জানান।

নিহত মালেক শেখের ছেলে সিদ্দিকুর রহমান বলেন, ‘আমার বাবা সুস্থ একজন মানুষ। এটি পরিকল্পিত হত্যা। কারণ গত এক বছর আমার কয়েক বিঘা সবজির বাগানের চারাগাছ ও ফলদ গাছ কেটেছে প্রতিবেশীরা। আমার ধারণা, পূর্ব শত্রুতার জেরেই বাবাকে হত্যা করা হয়েছে।’

কালাই থানার ওসি জাহিদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে মৃত্যুর কারণ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি