রাজারহাটের আলোচিত আ.লীগ নেতা আবু নুর গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৫, ১৭:৩৪আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১৭:৩৪

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নুর মোহাম্মদ আক্তারুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা শহরের নিজ বাড়ির কাছ থেকে গ্রেফতার হন এই আওয়ামী লীগ নেতা। রাজারহাট থানার ডিউটি অফিসার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু নুর উপজেলা সদরের গোববর্ধন দোলা গ্রামের বাসিন্দা। তিনি কয়েক বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সভাপতির দায়িত্ব পালন করছিলেন। নিজ দল ও বিরোধী দলের কর্মীদের ওপর নানা সময় নির্যাতনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। নানা অপকর্মের অভিযোগে তিনি ছিলেন আলোচিত-সমালোচিত। তবে ক্ষমতা আর রাজনৈতিক প্রভাবে তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে।

থানা সূত্র জানায়, ২০১৩ সালে রাজারহাট উপজেলা শহরে হান্নান আলী নামে এক ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় হওয়া মামলায় আবু নুরকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর রাজারহাট থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী হান্নান। আবু নুর ওই মামলায় এজাহারনামীয় এক নম্বর আসামি।

আওয়ামী লীগ শাসনামলে বিরোধী দল ও বিরোধী মত দমনে বিভিন্ন সময় আলোচিত ও সমালোচিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবু নুর। এ ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যসহ দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি উপজেলার সংবাদকর্মীদের দমন ও প্রেসক্লাবে হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এই আওয়ামী লীগ নেতা গ্রেফতারের খবরে রাষ্ট্র সংস্কার আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সমন্বয়ক খন্দকার আরিফ বলেন, ‘আওয়ামী লীগের সময়কালে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই মিলে যে সুযোগ-সুবিধা ও সম্পদের মালিক হয়েছেন আবু নুর একাই তার চেয়ে বেশি সম্পদের মালিক হয়েছেন। তিনি ছিলেন বেপরোয়া। তার আধিপত্য ছিল একচেটিয়া। আমরা চাই তার সব অপকর্মের আইনানুগ বিচার হোক।’

এ ব্যাপারে জানতে রাজারহাট থানার ওসি রেজাউল করিমকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

ডিউটি অফিসার সফিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার বিকালে গ্রেফতার আবু নুরকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম