সরকারের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ

সিন্ডিকেটের হাতবদলের জন্য নয়, ভাঙার জন্য আপনাকে সরকারে বসানো হয়েছে

ফরিদপুর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৫, ২১:১৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ২১:৫৫

সরকারের উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সিন্ডিকেট বদলে এক হাত থেকে আরেক হাতে গেছে, এটা বলার জন্য আপনি সরকার হন নাই; বরং এই সিন্ডিকেট ভাঙার জন্য আপনাকে বসানো হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, দ্রুততম সময়ের মধ্যে কঠোর হস্তে এই সিন্ডিকেট ও বাজারব্যবস্থা নিয়ন্ত্রণ করেন।’

সোমবার (৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত ছাত্র সমাবেশের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে’ এ সমাবেশের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘৮ আগস্ট সরকার গঠন করার পর আজ জানুয়ারির ৬ তারিখ। এখন পর্যন্ত কিন্তু দৃশ্যমান একটি বিচারও আমরা দেখি নাই। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয়নি, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের কোনও বিচার হয়নি, আপনারা জানেন ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর নির্বাচনে যেভাবে কারচুপি করা হয়েছে, সেগুলোর এখন পর্যন্ত কোনও বিচার করা হয়নি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি আমাদের মাঝে গ্রহণযোগ্যতা বাড়াতে চান, অবশ্যই অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমাদের এই বিচারগুলো আপনার নিশ্চিত করতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, ‘আপনারা জানেন, এখন পর্যন্ত অনেকে আমাদের বিপ্লবকে মেনে নিতে পারে নাই। সে জন্য কিছুদিন পরপর আমরা দেখি বিচার বিভাগে ক্যু করা হয়, পুলিশে ক্যু করা হয়, আনসারের বিদ্রোহ হয়, সচিবালয়ে আগুন লাগানো হয়।’

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা সবাইকে বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনা নেন। আমরা একটা দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্যে বেড়ে উঠেছি। বিভাজনের রাজনীতি মধ্যে রেখে আমরা জাতীয় ঐক্যে কখনো পৌঁছাতে পারিনি। আমাদের পূর্বের যারা রাজনীতিবিদ রয়েছেন, আপনাদের রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক অভিজ্ঞতা সেগুলোকে আমরা তরুণ প্রজন্ম সম্মান জানাই। ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করার ক্ষেত্রে তরুণ প্রজন্মের যে প্রত্যয়, আপনাদের প্রজ্ঞার সঙ্গে তাদের প্রত্যয়ের যদি সম্মিলন ঘটাতে না পারেন, তাহলে ২৪-পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমরা ব্যর্থ হবো।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা আরও বলেন, ‘১৫ জানুয়ারির মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের রক্তের স্বীকৃতি দিক, ১৫ জানুয়ারির মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচারের একটি স্পষ্ট বার্তা দিক, ১৫ জানুয়ারির মধ্যে প্রক্লামেশন অব জুলাই রেভল্যুশনে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক।’

ছাত্র সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আন্দোলনের সময় আমাদের এই ভাবনা ছিল বাংলাদেশের দুটি জেলা স্বাধীন হলে বাংলাদেশ স্বাধীন হবে। তার একটি ফরিদপুর। ৩, ৪, ৫ আগস্ট ফরিদপুরবাসী যে গণজোয়ার দেখিয়েছে, তাতেই শেখ হাসিনার পতনের ভিত রচিত হয়েছে। খুনি হাসিনা অবশ্যই চট করে বাংলাদেশে আসবেন। এসে অবশ্যই সরাসরি ওই বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন। এরপর সেখান থেকে সরাসরি ফাঁসির মঞ্চে দাঁড়াবেন।’

সারজিস আলম বলেন, ‘আমরা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কথা বলেছি। আপনারা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই অভ্যুত্থানে সফল করেছেন। এই অভ্যুত্থান সংবিধানের একটি গুরুত্বপূর্ণ জায়গায় স্বীকৃতি থাকতে হবে। এই অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে। ২৪-এ যারা জীবন দিয়েছে, আমার শহীদ ভাইয়েরা যারা রক্ত দিয়েছে, আমাদের আহত যোদ্ধারা, তাদের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম, রিফাত রশিদ, আশরেফা খাতুন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ফারহান হাসান ও নাবিলা তালুকদার প্রমুখ। 

আরও খবর: মুক্তিযুদ্ধের মতো বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের সাংবিধানিক স্বীকৃতি হবে: সারজিস আলম

/এমএএ/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
১০ কোটির বিষয়ে হাসনাত বললেন ‘জ্ঞান থাকলে এ কথা বলতেন না’, যা বলছেন মোস্তাক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি