কৃষি অফিসে দুদকের অভিযান, হদিস মেলেনি ১১ হারভেস্টার মেশিনের

বাগেরহাট প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৩৭আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৩৭

বাগেরহাটের মোরেলগঞ্জ কৃষি অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। কৃষি দফতর থেকে বিতরণ করা ১৪টি কম্বাইন্ড হারভেস্টার (ধানকাটা) মেশিনের মধ্যে ১১টির হদিস না থাকায় ওই অভিযান চালায় দুদক।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা কৃষি দফতরে বাগেরহাট জেলা দুদকের সহকারী পরিচালক সাইদুর রহমানের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়।

অভিযান শেষে দুদক কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ‘সরকারিভাবে এ উপজেলায় ২০২১-২২ এবং ২০২৩-২৪ অর্থবছরে স্বল্প সময়ে ধান কাটার সুবিধার্থে সাধারণ কৃষকদের মাঝে ৭০% ভর্তুকি মূল্যে ১৪টি কম্বাইন্ড হারভেস্টার (ধানকাটা মেশিন) আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। প্রতিটি মেশিনের মূল্য ধরা হয়েছে ৩০ লাখ থেকে ৩২ লাখ টাকা। এর মধ্যে কৃষক বহন করেছেন ৯ লাখ টাকা। বাকি টাকা সরকার ভর্তুকি দিয়েছে। কাগজে-কলমে এ মেশিনগুলো বিতরণ দেখানো হলেও বাস্তবে ১১টি মেশিনের কোনও হদিস মিলছে না। তালিকাপ্রাপ্ত সুবিধাভোগী অনেকেই বলছেন, ন্যাশনাল আইডি কার্ড নিয়ে তালিকায় নাম দিয়ে বিতরণের ছবি তুলেই শেষ। মেশিনগুলো দেওয়া হয়নি।’  

প্রাথমিক তদন্তে এ মেশিন বিতরণে অনিয়ম প্রমাণিত হয়েছে বলে এ কর্মকর্তা আরও বলেন, ‘এ ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত তা আমরা তদন্ত করে বের করে প্রতিবেদন তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য পাঠাবো।’

উল্লেখ্য, দুদকের অভিযানের সময় ওই অফিসে সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম