জয়পুরহাটে হিমাগারে ডাকাতির অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৫, ১৯:৪৭ আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৯:৪৭

জয়পুরহাটের কালাই পৌরশহরের শিমুলতলী এলাকায় একটি আলুর হিমাগারে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে আরবি প্যাসালাইজড কোল্ড স্টোরেজ লিমিটেড নামে ওই হিমাগারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় রফিকুল ইসলাম নামে একজন নৈশপ্রহরী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ডাকাত দল হিমাগারের ভেতরে অফিস কক্ষে প্রবেশ করে সাড়ে ৬ লাখ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হিমাগারের মেশিন অপারেটর জহুরুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একদল ডাকাত পিস্তল ও দেশি অস্ত্র নিয়ে হিমাগারের ভেতরে এসে হামলা করে। একপর্যায়ে তারা হিমাগারের মেশিন অপারেটর জহুরুল ইসলাম, সহকারী অপারেটর জুয়েল রানা, সিকিউরিটি গার্ড রফিকুল ইসলাম ও লুৎফর রহমান, ফোরম্যান শাহজাহানসহ মোট সাত জনকে হাত ও পা বেঁধে মারধর করে। সিকিউরিটি গার্ডের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। একপর্যায়ে ডাকাতরা ওই সাত জনকে ফোরম্যান শাহজাহানের শোবার ঘরে আটকিয়ে রাখেন। এরপর ডাকাতরা পর্যায়ক্রমে অফিস কক্ষে প্রবেশ করে আলমারির ড্রয়ার ভেঙে নগদ সাড়ে ৬ লাখ টাকা, একটি মোটরসাইকেল, হিমাগারের মেশিন কক্ষে প্রবেশ করে ৫০০ কেভির ট্রান্সফরমারের তামার তার, ১৭০ কেভির ৫টি কমপ্রেসার ট্রান্সফরমার, ৮টি বয়ার ও নিটকুলার মোটরসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে।

হিমাগার মালিক প্রদীপ কুমার প্রসাদ বলেন, ‘ডাকাতরা রাত সাড়ে ১২টার দিকে প্রবেশ করে ভোর ৫টার দিকে প্রায় সাড়ে ৬ লাখ টাকাসহ ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের মারপিটে একজন সিকিউরিটি গার্ড আহত হয়েছেন।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘এ ঘটনায় পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি