বাঘাইছড়ির দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রাঙামাটি প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৫, ১২:২৯আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১২:২৯

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের ইউনিয়নের দুর্গম লংথিয়ানপাড়ায় ২৬ ঘণ্টা পায়ে হেঁটে প্রথমবারের পৌঁছানো হয়েছে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র সহায়তা। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০টি কম্বল বিতরণ করা হয়।

লংথিয়ানপাড়া গ্রামে ৪৫টি পরিবারের ১৯৩ সদস্যের বসবাস। দুর্গমতার কারণে চিকিৎসাসেবা পৌঁছায় না। সেখানে গত ২০১৬ সালে ৬ জন, ২০২০ সালে ৯ জন, ২০২২ সাল ৪ জন এবং ২০২৩-২৪ সালে ৩ জন নিউমোনিয়া, ডায়রিয়া ও হামে আক্রান্ত হয়ে মারা যান।

দুর্গম ও সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকার অজুহাতে এর আগে কখনোই এসব এলাকায় সরকারি কোনও সহায়তা পৌঁছায়নি অভিযোগ স্থানীয়দের। তবে এবার শীতে সহায়তা পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন স্থানীয়রা।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারন বলেন, ‘সাজেকে এমন আরও ৮-১০টি দুর্গম গ্রাম রয়েছে যেখানে সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় সরকারি সহায়তা ঠিকমতো পৌঁছায় না। তাই বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলবো এবং প্রতিটি পাড়ায় যেন সরকারি সহায়তা পৌঁছায় সেই ব্যবস্থা নেবো।’

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী