বিএসএফের গুলিতে গুরুতর আহত যুবক রামেক হাসপাতালে ভর্তি

রাজশাহী প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, ১৫:৩৭আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৫:৩৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারত সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) ভোরে তাকে উদ্ধার করা হয়।

আহত শহিদুল ইসলাম শিবগঞ্জের বাগিচাপাড়ার আনারুল ইসলামের ছেলে।

আহত হওয়ার বিষয়টি চাঁপাইনবাবগঞ্জের-৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া নিশ্চিত করেছেন।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম সোনামসজিদ স্থলবন্দর বাগিচাপাড়া ভারতের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর আহত হন। তার বুকে গুলি লাগে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে স্বজনরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২নং ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ‘শহিদুল ইসলামের বুকের ডান পাশে গুলি লেগেছে। অস্ত্রোপচারের জন্য তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি