আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কলেজছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ মার্চ ২০১৬, ০৮:২২আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১২:২৩

ঝিনাইদহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে আবুজার গিফারী (২২) নামের এক কলেজছাত্রকে  তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুর ২টার দিকে চাপালী গ্রামে নিজ বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয়।
গিফারী চাপালী গ্রামের ইসলাম হোসেনের ছেলে। তবে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন র‌্যাব, ডিবি ও পুলিশের কর্মকর্তারা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, তারা এ ধরনের কাউকে গ্রেফতার করেননি।
ঝিনাইদহ ডিবি এসআই রফিকুল ইসলাম জানান, তাদের কোনও টিম কালীগঞ্জে আসেনি এবং কাউকে গ্রেফতারও করেনি।
র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সুরুজ মিয়াও জানান, র‌্যাবের কোনো টিম শুক্রবার কালীগঞ্জে অভিযানে চালায়নি,  কাউকে গ্রেফতারও করা হয়নি।
গিফারির পিতা ইসলাম হোসেন জানান, তার ছেলে যশোর এমএম কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। শুক্রবার দুপুরে তিনটি মোটরসাইকেলে আসা সাদা পোশাকে ৬ থেকে ৭ জন অস্ত্রধারী ব্যক্তি তাকে জোর করে তুলে নিয়ে যায়। এ সময় তাদের বাধা দিতে গেলে তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেন।
তার পরিবার জানিয়েছে থানাসহ বিভিন্ন দফতরের গিয়ে এখনও গিফারীর কোনও সন্ধান পাওয়া যায়নি।

/এনএস/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের