কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশে সোপর্দ

কুবি প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৫, ২০:৫৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে জাকির হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সরেজমিন দেখা যায়, মোহাম্মদ জাকির হোসেনকে প্রথমে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। পরে প্রশাসনিক কর্মকর্তারা প্রক্টরের সঙ্গে আলোচনা করেন। এরপর প্রশাসনিক কর্মকর্তা, প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় জাকির হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হান্নান রহিম বলেন, ‘মোহাম্মদ জাকির হোসেন একটি মামলার এজাহারভুক্ত আসামি। তার নামে মামলা থাকায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘এই বিষয়ে আমার কোনও মন্তব্য নেই।’

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই লিটন বলেন, ‘ডিবি স্যারের নির্দেশ অনুযায়ী আমরা তাকে গ্রেফতার করেছি। তার নামে একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

উল্লেখ্য, সদর দক্ষিণ থানায় শাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তির করা একটি মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি মোহাম্মদ জাকির হোসেন।

/এমএএ/
সম্পর্কিত
ডাকসু-জাকসুর পর বিশ্ববিদ্যালয়গুলোতে বইছে ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া
ট্রেনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ৫ যুবক আটক 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী