ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৫, ১০:১৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১২:১১

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে রাজ মিয়া (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মিজানুর রহমান আজহারীর মাহফিল থেকে বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মৃত রাজ ওই উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশরত এলাকার মহুবার রহমানের ছেলে। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

ওসি জানান, কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরানীয়া এলাকায় লালমনিরহাট-বুড়িমারীগামী একটি ট্রেনের ছাদ থেকে পড়ে রাজ মিয়ার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ মিয়া লালমনিরহাটে মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল শেষ করে বুড়িমারীগামী ট্রেনের ছাদে ওঠে। ট্রেনটি কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া এলাকায় পৌঁছালে ছাদ থেকে পড়ে ঘটনাস্থলাই তার মৃত্যু হয়।

/এমএএ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম