আন্দোলনে নিহত ৯ জনের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

নওগাঁ প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৫, ১৪:৪৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৪:৪৯

নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিটি পরিবারের সদস্যদের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

জেলা পরিষদের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের আর্থিক সহায়তার এই চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিভিল সার্জন নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এএইচ এরফান উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বী, আরমান হোসেন, তানজিম বিন বারী প্রমুখ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকা ও গাজীপুরে গণহত্যায় নওগাঁর ৯ জন ব্যক্তি নিহত হয়েছেন। তারা হলেন– নওগাঁর মান্দা উপজেলার ভোলাগাড়ী গ্রামের রাসেল রানা, আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের ফাহমিদ জাফর ও শ্রীধরগুরনাই গ্রামের শাকিল আনোয়ার, নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বিপ্লব, নওগাঁ পৌরসভার উকিলপাড়া দপ্তরীপাড়া এলাকার আস সবুর ও দোগাছী গ্রামের মাহফুজ আলম শ্রাবণ, নিয়ামতপুর উপজেলার রায়হান আলী, ধামইরহাট উপজেলার ফারসিপাড়া কৈপাড়া গ্রামের বায়েজিদ বোস্তামী এবং বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের রিদোয়ান শরীফ রিয়াদ।

অনুষ্ঠানে আর্থিক সহায়তা নিতে আসা নিহত ফাহমিদ জাফরের মা কাজী মাখমিন শিল্পী বলেন, ‘আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে। তার জন্য আমাদের গর্ব হয়। রাষ্ট্র আমাদের সহায়তা না করলেও কোনও দুঃখ থাকতো না।’

/এমএএ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি