সাতক্ষীরায় দেড় কোটি টাকার মাদক বিনষ্ট করলো বিজিবি

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৫, ১৬:৪০আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:৪৫

সাতক্ষীরায় জব্দ করা এক কোটি সাতান্ন লাখ টাকার মাদক বিনষ্ট করেছে বিজিবি। রবিবার (১৮ জানুয়ারি) সকালে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি সদর দফতরে এসব মাদক বিনষ্ট করা হয়।

বিনষ্ট মাদকের মধ্যে রয়েছে– সাড়ে ১৮ হাজার বোতল মদ, ১০০ কেজি গাঁজা, ৭ হাজার ১০০ হেরোইন, ৩ লাখ ২৮ হাজার ৮৫৭টি ইয়াবা, ২৪ বোতল এলএসডি, সাড়ে ৪ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ অন্যান্য মাদক।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, ‘বিজিবি সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক। দেশের ভূখণ্ড রক্ষাসহ যেকোনও ধরনের চোরাচালান প্রতিরোধে আমরা তৎপর রয়েছি। সীমান্তে মাদক ও চোরাকারবারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স আছে এবং থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন– বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা, সাতক্ষীরা মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. কাজী আরিফ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা র‌্যাব-৬ সহকারী পুলিশ সুপার এসএম আরিফ রায়হান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদারসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি