সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৫, ১২:৪৬আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১২:৪৬

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা সীমান্তে অভিযান চালিয়ে চিনাকান্দি বিওপির বিজিবি সদস্যরা ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে বিজিবি।

বিজিবি জানায়, সোমবার ভোরে ছাতারকোনা সীমান্ত এলাকা দিয়ে চালকবিহীন চারটি মিনিট্রাক আটক করেন বিজিবির টহল দলের সদস্যরা। ট্রাক থেকে ১০ হাজার ৪৯৪ কেজি ভারতীয় চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি, ৯২ কেজি জিরা জব্দ করা হয়। জব্দ পণ্যের আনুমানিক মূল্য এক কোটি ১৭ হাজার টাকা।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি চোরাচালানের পণ্য আটক করতে বিজিবি সার্বক্ষণিক কাজ করছে। জব্দ পণ্য শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম