অটোরিকশার ২ যাত্রী নিহতের পর গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৫, ১৪:৪৫আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৪:৪৫

লক্ষ্মীপুরে দ্রুতগামী ডাম্পট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন অপর এক যাত্রী। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট টু ভোলা-বরিশাল সড়কের কালিরচর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন। হামলা করেন এক চালকের ওপর। পুলিশ সদস্যরা তাকে রক্ষা করতে গেলে এসআই নুরুল ইসলামকে মারধর করেন বিক্ষুব্ধরা। ওই সময় একটি ডাম্পট্রাক ভাঙচুর করার ভিডিও ধারণ করতে গেলে দুটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরাপারসন সুমন ও আকাশের ওপর হামলা করে কয়েকজন দুষ্কৃতকারী।

ঘটনার পর থেকে অটোরিকশা চালকের সন্ধান নেই।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– সদর উপজেলার টুমচর ইউনিয়নের জগৎবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মুরাদ (৪৫); একই উপজেলার চর রহমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মুনসুর আহেমের ছেলে মুরাদ হোসেন। আহত যাত্রীর নাম আজাদ হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে চর আলী হাসান থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে মজু চৌধুরী হাট সড়কে প্রবেশ করলে বিপরীত দিকে থেকে ছেড়ে আসা একটি বালুভর্তি ডাম্পট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী মুরাদ হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যাত্রী আনোয়ার ও আজাদকে সদর হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য আজাদকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে