চট্টগ্রামে সমন্বয়ক রাফির ওপর হামলার ঘটনায় ছাত্রলীগকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ জানুয়ারি ২০২৫, ১৯:২৮আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৯:৫০

চট্টগ্রামের রাউজানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও তার সহযোগীদের ওপর হামলার অভিযোগে আবদুল্লাহ আল হামিম (২৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হামিম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী বলে পুলিশ জানিয়েছে।

সোমবার রাতে হামিমকে গ্রেফতারের পর মঙ্গলবার আদালতে নেওয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার বিকালে রাউজান উপজেলা অডিটোরিয়ামে রাউজান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেন রাফি। সেখানে আলোচনার বিষয়বস্তু ছিল ‘ঘটনা প্রবাহ, চলমান সংকট ও নিরসন, আজকের প্রজন্ম ও আগামীর বাংলাদেশ’। সেখানে এ হামলার ঘটনা ঘটে।

রাউজানের ছাত্র প্রতিনিধি (সমন্বয়ক হিসেবে পরিচিত) এম আবেদীন সাজিদ বলেন, ‘আবদুল্লাহ আল হামিদ নামে একজন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তারা ছাত্রলীগ ও সেন্ট্রাল বয়েজ অফ রাউজানের সদস্য। বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা সভাস্থল থেকে আবদুল্লাহ আল হামিমকে আটক করে রাতে পুলিশে সোপর্দ করেন।’

এ ঘটনায় মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুহাম্মদ বেলাল বাদী হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫ জনের নাম উল্লেখ এবং ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলায় ছাত্রলীগ কর্মী হামিমকে গ্রেফতার দেখায় পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা জোর করে সভায় ঢুকতে চাইলে ছাত্ররা বাধা দেন। পরে তারা হামলা চালিয়ে রাফিসহ কয়েকজনকে আহত করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হামিম রাউজান আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিমের সংগঠন ‘সেন্ট্রাল বয়েজ অব রাউজানের’ কর্মী ছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় হট্টগোলের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে। এর সঙ্গে আরও যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান