মোটরসাইকেল-লেগুনা-লরির সংঘর্ষে ২ জন নিহত

নেত্রকোনা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৫, ২২:২০আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ২২:২০

নেত্রকোনায় মোটরসাইকেল, লেগুনা ও লরির ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নেত্রকোনা-আটপাড়া সড়কে সদর উপজেলার পঞ্চাননপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন– সদর উপজেলার আমতলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৮) এবং একই গ্রামের রতন ফকিরের ছেলে শাহপরান (৩০)।

জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়েই নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে জাকির হোসেন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর যুবক শাহপরানকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই মৃত্যু হয় তার।

ওসি বলেন, ‘মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এদিকে, এ সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ চলছে।

/এমএএ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের