তিন দিন পর নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৫, ১৭:৫৮আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৭:৫৮

বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকা থেকে তিন দিন ধরে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী রাব্বি হাওলাদারের (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বাড়ির পাশের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাব্বির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

নিহত রাব্বি ওই গ্রামের বাসিন্দা বাচ্চু হাওলাদারের ছেলে এবং উপজেলার মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।

এয়ারপোর্ট থানার ওসি মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি এবং প্রতিবেশীদের বরাত দিয়ে জানান, রাব্বি মাদকাসক্ত থাকায় এলাকায় বখাটে ছেলেদের সঙ্গে চলাফেরা করতো। সর্বশেষ ১৯ জানুয়ারি রাতে বাসা থেকে বের হয়। রাত গভীর হলে পরিবার থেকে তাকে মোবাইলে ফোন করা হলে তাদের ঘুমিয়ে পড়তে বলে রাব্বি। পরদিন থেকে রাব্বির সন্ধান পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন রাব্বির বড় ভাই।

তিনি আরও জানান, আজ সকালে মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। এর আগে রাব্বির পরিবারের সদস্যরা ঘটনাস্থল গিয়ে মরদেহ শনাক্ত করেন। পুলিশ মরদেহ থানায় নিয়ে আসে। সুরতহাল রিপোর্টের রাব্বির মাথায় পেছনের দিকে বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় মামলা দায়েরসহ আসামিদের আটকের চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে