‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৫, ১৮:২৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১৮:৩৩

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন দুই সমন্বয়ক জসিম ও শরীফসহ আন্দোলনের নেতৃবৃন্দ। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আতিক ফয়সাল ও দফতর সম্পাদক শেখ রাসেলও আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতাকর্মীরা প্রক্টরিয়াল বডির সামনেই জুলাই আন্দোলনকারীদের লক্ষ্য করে বর্বরোচিত হামলা চালায়। এ সময় নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দিতেও দেখা যায়। এ ছাড়াও ছবি তোলার সময় ক্যাম্পাস প্রতিনিধি সাংবাদিক আতিক ও রাসেলসহ কয়েকজনের ওপর হামলা চালানো হয়।

হামলার বিষয়ে বশেমুরবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক জসিমউদদীন বলেন, ‘জুলাই আন্দোলনে সরাসরি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ আজ পরীক্ষা শেষ করে বের হচ্ছিলেন। সে সময় আমরা সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় সোহাগসহ বিশ্ববিদ্যালয়ের অন্য ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালান। এতে সমন্বয়ক ওমর শরীফ আহত হয়েছেন। এ সময় ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা হয়।’

হামলায় আহত ওমর শরীফের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ছাত্রলীগ নেতা সোহাগকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় আমার ওপর হামলা হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘ছাত্রলীগের নেতা সোহাগ পরীক্ষা শেষে বের হচ্ছিলেন, এ সময় ওমর শরীফসহ কয়েকজন তাকে আটক করে কথা বলছিলেন। এর মধ্যে সোহাগ ও তার বিভাগের কয়েকজন শিক্ষার্থীসহ সাবেক ছাত্রলীগের কয়েকজন মিলে ওমর শরীফের ওপর হামলা চালান। এ ঘটনার পর আরও বেশ কয়েকবার ছাত্রলীগ ও সমন্বয়কদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।’

ছাত্রলীগের হামলায় আহত সমন্বয়করা এ বিষয়ে প্রক্টর দফতরে অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

বশেমুরবিপ্রবির প্রক্টর আরিফুজ্জামান রাজিব বলেন, ‘আমি বন্ধের দিন ছুটি কাটাতে বাড়িতে আছি। শিক্ষার্থীদের কাছ থেকে ফোনে ঘটনা শুনেছি। বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিষয়টি দেখবো।’

/এমএএ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী