সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৫, ২০:৩৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ২০:৩৯

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭-বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭-বিজিবি) অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিপরীতে ভারতের অভ্যন্তরে অসাধু চোরাকারবারিরা বিপুল পরিমাণ অবৈধ মালামাল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত রেখেছিল। এ সংবাদ পাওয়ার পর বিজিবি চরচিলমারী বিওপির একটি বিশেষ টহল দল অবস্থান নেয়।

সীমান্ত পিলার ১৫৭/৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আকন্দপাড়া মাঠ নামক স্থানে চোরাকারবারিরা অবৈধ মালামাল আনার সময় বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় এক লাখ ৩২ হাজার ১২০টি আতশবাজি আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৩৩ লাখ তিন হাজার টাকা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম