সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৩

কুমিল্লায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ৮টায় কুমিল্লা শাসনগাছা রেলগেট এলাকায় ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।

মৃত আবু মুছা মোসলেম (৬৫) নগরীর রেসকোর্স এলাকার বাসিন্দা। রেইসকোর্স এলাকার গার্ডেন টাইলস নামক একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আবু মুছা কুমিল্লার চান্দিনা উপজেলার বারেরা গ্রামের মৃত সুরত আলীর ছেলে। তিনি পরিবার-পরিজন নিয়ে রেইস কোর্স এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মৃতের ছেলে আইয়ুব আলী মিঠু জানান, শুক্রবার সন্ধ্যায় তার বাবা আবু মুছা মোসলেম রেইসকোর্স চিশতিয়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করে শাসনগাছায় হাঁটতে যান। রাত পৌনে ৮টার দিকে তিনি হেঁটে বাসায় ফেরার সময় শাসনগাছা রেলগেট হেঁটে পার হচ্ছিলেন। সে সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বলেন, ‘শাসনগাছা রেলগেট পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের ছেলে ও পরিবারের লোকজন লিখিত আবেদন করে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য নিয়ে গেছে।’

/এমএএ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম