সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ মে ২০২৫, ০৯:৩৭আপডেট : ১৫ মে ২০২৫, ০৯:৩৭

চাষিদের দাবির মুখে জেলা প্রশাসনের জরুরি সভায় সাতক্ষীরার হিমসাগর আমের ক্যালেন্ডারে পরিবর্তন আনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৫ মে থেকে গাছ থেকে সংগ্রহ করা যাবে এই আম।

বুধবার (১৪ মে) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘নিরাপদ আম বাজারজাতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সাইফুল ইসলাম, সদর ইউএনও শোয়াইব আহমেদ, সদর কৃষি কর্মকর্তা মনির হোসেন, কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রওশন আলী, সাধারণ সম্পাদক রজব আলীসহ আম চাষিরা।

এর আগে, সাতক্ষীরার জেলা প্রশাসন ঘোষিত আম ক্যালেন্ডারের নির্দেশনা উপেক্ষা করেই বাজারে আম তোলেন বিক্রেতারা। তাদের অভিযোগ, প্রশাসনের আম সংগ্রহের নির্দেশনা ২০ মের আগেই গাছে আম পরিপক্ব হয়ে ঝরে পড়ছে, সে জন্য বাধ্য হয়ে বাজারে আম তুলছেন তারা। এ ছাড়া চাহিদানুযায়ী দাম না পাওয়ারও অভিযোগ করেছেন তারা।

সভায় আলোচনা শেষে জাতীয় স্বার্থে গরমের কারণে আম দ্রুত পেকে যাওয়ায় আগের নির্ধারিত সময় সূচি এগিয়ে আনা হয়েছে।

বুধবার (১৪ মে) শহরের সুলতানপুর বাজারে গিয়ে দেখা গেছে, হিমসাগর আমে বাজার সয়লাব। প্রতি মণ হিমসাগর আম বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকায় (৪৫ থেকে ৫৫ টাকা কেজি)। 

তবে এতে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা। জানান, এই আম কয়েকদিন আগে বাজারে তুলতে পারলে ৩২০০ থেকে ৩৫০০ টাকায় প্রতি মণ বিক্রি হতো।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
পৃথিবীর সবচেয়ে মিষ্টি আম ‘কারাবাও’
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের