ময়মনসিংহ সিটির সাবেক প্যানেল মেয়র গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৪

ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক ১ নম্বর প্যানেল মেয়র ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ হোসেন ডনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পাটগুদাম এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ ও কোতয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, ‘আসিফ হোসেন ডন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রেদোয়ান আহমেদ সাগর হত্যা মামলার এবং বিএনপি পার্টি অফিস ভাঙচুর মামলার আসামি। গত বছরের ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে তার অবস্থান জানতে পেরে ২৫ অক্টোবর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

‘এরপর ডনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে ২৫ ডিসেম্বর আদালত তাকে জামিন দিলে আবারও পালিয়ে যান। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে আমরা পারি, তিনি পাটগুদাম এলাকায় এসেছেন। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে।’

ডনকে বিএনপি পার্টি অফিস ভাঙচুরের মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী