চট্টগ্রামে একটি ভবন ঘিরে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৪

চট্টগ্রাম নগরীতে দিনদুপুরে একটি ভবনে ডাকাতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে পাঁচলাইশ থানার অদূরে প্রবর্তক মোড়ের আবুল খায়ের ভবনে এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রেখে অভিযান চালাচ্ছেন। এখন পর্যন্ত পুলিশ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে। বিকাল ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেন, ‘ওই ভবন থেকে আমরা দুই জনকে আটক করেছি। তাদের একজনকে পালানোর সময় আটক করা হয়। অপরজন ভবনটির একটি বাথরুমে বাড়ির মালিককে জিম্মি করে রেখেছিল। অভিযান পরিচালনা করে বাড়ির মালিক লোকমানকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার হওয়া বাড়ির মালিক সামান্য আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আটক দুই ব্যক্তিকে পাঁচলাইশ থানায় রাখা হয়েছে। অভিযান এখনও চলমান আছে। অভিযান শেষ হলে তখন পুরো বিষয়টি জানা যাবে।’

সিএমপি কমিশনার আরও বলেন, ‘প্রাথমিকভাবে এটিকে ডাকাতির ঘটনা মনে হচ্ছে। অভিযান শেষ হলে পুরো ঘটনা জানা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
ঘর বাঁধতে প্রেমিককে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি তরুণীর
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে