কিশোরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৫ জুন ২০২৫, ১৮:১৪ আপডেট : ২৫ জুন ২০২৫, ১৮:১৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদী এলাকার বিএডিসি কোল্ডস্টোরেজ সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ১০-১২ জনের ডাকাত দল দেশি অস্ত্র নিয়ে ওই বাড়িতে ঢোকে। তারা একতলা বাড়ির চারটি ইউনিটের প্রতিটি কক্ষে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। তারা প্রতিটি ইউনিটের দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মির পর একটি কক্ষে বন্দী করে রাখে। এরপর প্রতিটি কক্ষের আলমারি ও ওয়ার্ডরোব ভেঙে টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়। সেইসঙ্গে আসবাব ভাঙচুরসহ অন্যান্য জিনিসপত্র তছনছ করে দেয়।

স্থানীয় বাজারের মোবাইল ব্যাংকিং এজেন্ট রাসেল মিয়া বলেন, গভীর রাতে চার থেকে পাঁচজন মুখে কাপড় বাঁধা অস্ত্রধারী তার ঘরে ঢুকে প্রথমে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা ঘরে থাকা মোবাইল ব্যাংকিংয়ের তিন লাখ ৫৪ হাজার টাকা ও স্ত্রীর স্বর্ণালঙ্কারসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। অন্যদের ঘরে ঢুকে লোকজনকে জিম্মি করে টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করেছে ডাকাত দল।

ডাকাত দলের সদস্যদের হাতে মারধরে আহত হন বাড়ির মালিক ইছাম উদ্দিন (৭০)। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, ডাকাতরা তার কাছ থেকে চার লাখ টাকা লুট করে নিয়েছে। সবার কাছ থেকে সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে তারা।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দ্রুত তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
পুলিশ সেজে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩
ইলিশ অভিযানের আগে জেলেদের হুমকি, আতঙ্কে মৎস্য কর্মকর্তারা
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি