কুমার নদে গোসলে নেমে শিশু ভাইবোন নিখোঁজ

মাদারীপুর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০২

কুমার নদে গোসলে কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭) নামে ভাই-বোন নিখোঁজ হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর সদর উপজেলার তরমুগরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলো– কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭)। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো।

পরিবারের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মিনু বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলে। প্রতিদিনের মতো লিটন ভাঙাড়ি কেনাবেচার কাজে বাইরে যান। মা মিনু কাজে ব্যস্ত ছিলেন। এই ফাঁকে মাদ্রাসা থেকে এসেই পাশের কুমার নদে গোসলে যায় দুই ভাইবোন। দুপুর ১টার দিকে গোসল করতে নেমে দুজন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধারে নামে।

নিখোঁজ শিশুদের মা মিনু বেগম জানান, তাকে না বলেই শিশুরা গোসলে এসেছে। আশপাশের লোকজন তাদের ডুবে যেতে দেখেছেন। ডুবুরিরা খোঁজ করছেন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত হোসেন বলেন, ‘ভাই-বোন নিখোঁজের সংবাদ পেয়ে ডুবুরি দল উদ্ধারে নেমেছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি