কুষ্টিয়ায় মশালমিছিল নিয়ে পুলিশ লাইনসের সামনে অবস্থান বৈষম্যবিরোধীদের

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মশালমিছিল শেষে পুলিশ লাইনসের সামনে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৭টা ৫০ মিনিট থেকে ৮টা ২৫ মিনিট পর্যন্ত এ অবরোধ করেন তারা।

এর আগে, সন্ধ্যা ৭টার দিকে শহরের এনএস রোড থেকে মশালমিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনসের সামনে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে গিয়ে বসে পড়েন নেতাকর্মীরা। মিছিলে তারা আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের বিরুদ্ধে নানা স্লোগান দেন। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্যসচিব মোস্তাফিজুর রহমানসহ কয়েকজন নেতা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ‘গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়েছেন। এর বিচার করতে হবে। অতি সত্বর এই কুষ্টিয়ায় যেসব আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী আছে, তাদের গ্রেফতার করতে হবে। তাদের দুর্নীতির হিসাব নিতে হবে। ১৭ বছর ধরে যেসব দুর্নীতি করেছে, তার কড়ায়গণ্ডায় হিসাব নিতে হবে। রক্তের বদলা নিতে হবে।’

মহাসড়কে বসে এবং মশালগুলো মহাসড়কে ফেলে আগুন ধরিয়ে দেন তারা। এ সময় উভয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। তারা স্লোগান দেন, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘দিল্লি না ঢাকা ঢাকা’, ‘আমার ভাই মরছে কেন, প্রশাসন জবাব চাই জবাব চাই’, ‘আওয়ামী লীগ ধর ধর, ধরে ধরে জবাই কর।’

সংক্ষিপ্ত সমাবেশে মোস্তাফিজুর রহমান বলেন, ‘গাজীপুরে হামলায় জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেফতার করতে হবে। তা না হলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। দেরি হলে উপদেষ্টাদের বিরুদ্ধেও অবস্থান নেওয়া হবে। ব্যর্থ হলে ব্লকেড করা হবে।’

পরে ঘটনাস্থলে উপস্থিত হন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন, ক্রাইম ও মিডিয়া) পলাশ কান্তি নাথ হাজির হন। এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় ছাত্র আন্দোলনের নেতারা সদর থানার ওসিকে দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

/এমএএ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী