অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে ৮৩ জন আটক

গাজীপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৩

গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে ৮৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানা গেছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক জানান, শনিবার রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), সেনাবাহিনী এবং র‌্যাব তাদের আটক করেছে।

রবিবার দুপুরে জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) তাহেরুল হক চৌহান জানান, গাজীপুরের ধীরাশ্র এলাকায় আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) তাহেরুল হক চৌহান জানান, গাজীপুর মহানগরের আট থানায় মোট ৪৩ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মহানগরের সদর মেট্রো সদর থানায় ১৬ জন, পূবাইল থানায় ২ জন, কোনাবাড়ি থানায় ২ জন, কাশিমপুর থানায় ৩ জন, বাসন থানায় ৮ জন, গাছা থানায় ৫ জন, টঙ্গী পূর্ব থানায় একজনকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।

শ্রীপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পণ্ডিত জানান, শনিবার রাতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতিসহ মোট ১০ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন– শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিলন আহমেদ (৪৫); কাওরাইদ ইউনিয়ন (৯নং ওয়ার্ড) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিম উদ্দিন (৬০); তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের আওয়ামী লীগকর্মী মেহেদী হাসান বাপ্পি (২৮), ৬নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি স্বপন শাজাহান (৩৮), উজিলাব গ্রামের আহমদ হোসেন মোল্লা, মাটিয়াগাড়া গ্রামের মজিবুর রহমান; বরমী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের আওয়ামী লীগকর্মী সজীব (২৭), একই ইউনিয়নের ছাত্রলীগ নেতা লাকচতল গ্রামের আবু ইউসুফ (২৪); গোসিংগা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন (৫৯); মাওনা ইউনিয়নের বেতজুরি গ্রামের মোয়াজ্জেম হোসেন (৩৫)।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, উপজেলায় মোট ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন– টোক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সেলিম হোসেন, রায়েদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রুহুল আমিন, কাপাসিয়া উপজেলা যুবলীগের সদস্য শাহাদাত হোসেন, চেরাগ আলীর ছেলে ইউপি সদস্য সাহাব উদ্দিন।

/এমএএ/
সম্পর্কিত
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ঢাকার সাত থানায় গ্রেফতার ১৫ 
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ঢাকায় ২৪ ঘণ্টায় নারীসহ গ্রেফতার ১৮
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ ঢাকার পাঁচ থানায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম