অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ 

ঢাকার পাঁচ থানায় গ্রেফতার ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪২ আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪২

রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ কার্যক্রম ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির মোট পাঁচ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র জব্দ করা হয়।

রবিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ডিএমপি মিডিয়া বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে মো. জহিরুল ইসলাম জহির (৪৪) নামে একজনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে দু’টি করে পিস্তল ও ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়। 

বাড্ডা থানার অভিযানের কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই থানাধীন এলাকা থেকে মেহেদী হাসান দীপু ওরফে দীপু (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে তিনটি রিভলভার, ৯টি পিস্তল, একটি রাইফেল, একটি একনলা এয়ারগান, একটি দুই নলা এয়ারগান, দশটি গুলিভর্তি ম্যাগাজিন ও ৭৪ রাউন্ড গুলি, দু’টি খালি ম্যাগাজিন, ৩০ রাউন্ড কার্তুজ, ৩২৮ রাউন্ড গুলি, দু’টি ওয়াকিটকি, তিনটি চাইনিজ কুড়াল ও একটি ছুরি জব্দ করা হয়।

এদিকে, শনিবার বংশাল থানা সোহেল (৩০) একজনকে গ্রেফতার করে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে আরও বলা হয়, ভাষানটেক থানা পুলিশ মোছা. সাথী আক্তার (৩৫) ও মো. সাজ্জাদ হোসেন (১৯) নামে দুজনকে গ্রেফতার করেছে। আর ভাটারা থানা পুলিশ শামসু (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

/আইএ/এবিএম/
সম্পর্কিত
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
ট্রেন থেকে ফেলে দেওয়া সেই যুবকের মৃত্যু, মিললো পরিচয়
অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক
সর্বশেষ খবর
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি