ফুচকার দোকানে চাঁদা দাবি, জাবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

প্রতিনিধি জাবি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফুচকার দোকানে চাঁদা দাবি করার অভিযোগে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে৷

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া শাখা ছাত্রদলের সদস্য গোলাম রাব্বানী অর্ণব বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এবং আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক ছাত্র।

এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য গোলাম রাব্বানী অর্ণবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনও সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়।

এর আগে, ৯ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দেওয়া ভ্রাম্যমাণ ফুচকা ও চটপটির দোকানগুলোতে দৈনিক ১০০০ থেকে ১৫০০ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। পরে বিষয়টি সংগঠনটির অভ্যন্তরে জানাজানি হলে কয়েকজন নেতাকর্মী এসব দোকানির কাছে যান এবং সন্দেহভাজন ব্যক্তিদের ছবি দেখান। পরে অভিযুক্তদের মধ্যে অর্ণবকে শনাক্ত করে ফুচকার দোকানদার।

/এমএএ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
তিন দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের