থেমে থাকা বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৫

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে থেমে থাকা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নেভানো হলেও দগ্ধ হয়ে বাসে ঘুমিয়ে থাকা যাহাবির মিয়া (১৪) নামে হেলপারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইতার দিকে টঙ্গিবাড়ী-লৌহজং সড়কের বালিগাঁও বাজার সেতুতে এ ঘটনা ঘটে।

নিহত যাহাবির লৌহজং উপজেলা পালগাও গ্রামের সোহেল মিয়ার ছেলে।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘রাত আড়াইটার দিকে আগুনের খবর পেয়ে লৌহজং ও টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিটের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নেভানো হয়। বাসের ভেতর নিহত হেলপার ঘুমিয়েছিল, তার পুরো শরীর দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। বাসটিতে কোনও বৈদ্যুতিক সংযোগ ছিল না। সাধারণত চালক-হেলপার বাসে কয়েল জ্বালিয়ে ঘুমান। তবে কেউ আগুন দিলো কিনা বা কীভাবে সূত্রপাত তার সঠিক কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত করা হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের