থানায় দায়িত্বরত অবস্থায় অসুস্থ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৪

মানিকগঞ্জের ঘিওর থানায় রফিকুল ইসলাম (৪৮) নামে এক পুলিশ সদস্য দায়িত্বরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। মঙ্গলবার রাতে ঘিওর থানা কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ওই কনস্টেবল ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

রফিকুল ইসলাম ঘিওর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার করুয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

ঘিওর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কনস্টেবল রফিকুল ইসলাম থানা প্রাঙ্গণে দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে সেখানে দায়িত্বরত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে অচেতন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহিদ হাসান বলেন, ‘পুলিশের ওই কনস্টেবল ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। আকস্মিক ডায়াবেটিস শূন্য হওয়ার কারণে তার মৃত্যু হতে পারে।’

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘কনস্টেবল রফিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরিবারের সদস্যদের মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে