সিএমপির অভিযানে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ২৮ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০২

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ও সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেট্রোপলিটনের (সিএমপি) বিভিন্ন থানার অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা পুলিশ অভিযান পরিচালনা করে ২৮ জনকে গ্রেফতার করে। তারা বিভিন্ন মামলার আসামি।’

গ্রেফতারকৃতদের মধ্যে কোতয়ালি থানার অভিযানে হাবিবুর রহমান (২৯), মো. সোহেল (২৪), সমির উদ্দিন (৩৪), চান্দগাঁও থানার অভিযানে মো. রাকিব (২৪), মো. রাজু (৩৫), বায়েজিদ বোস্তামী থানার অভিযানে মো. জাকির (২৮), আকবরশাহ থানার অভিযানে মো. শিপন (২৫), বাকলিয়া থানার অভিযানে মো. নুর হোসেন ওরফে নুরু (৪৫), মো. শাখাওয়াত হোসেন, শিউলি ইয়াসমিন (৪৬), হালিশহর থানার অভিযানে আবুল হাসেম (৫৪), সাইফুল ইসলাম (২৬), সাইফুল ইসলাম (২৪), পাহাড়তলী থানার অভিযানে আবদুল্লাহ আল মামুন (৩২), খুলশী থানার অভিযানে জাহাঙ্গীর আলম (৩৯), ডবলমুরিং মডেল থানার অভিযানে আব্দুল মাসুদ (৪২), আলাউদ্দিন আলো (৩৫), মো. শাওন (২০), পতেঙ্গা মডেল থানার অভিযানে মো. মঞ্জু আলম (৪০), ইপিজেড থানার অভিযানে আজাদ (৪৫), সদরঘাট থানার অভিযানে সানজিদুল ইসলাম চৌধুরী ওরফে রিজভী (১৯),  মাসুদ আলম (৩০), পাঁচলাইশ মডেল থানার অভিযানে জুবায়ের হোসেন সাগর (২০), সাইফুল (২৮), প্রিয়ান্ত শীল (২০), কর্ণফুলী থানার অভিযানে মোহাম্মদ নুর (৪৫), রমজান আলী (৫৫) এবং চকবাজার থানার অভিযানে গোলাম সরোয়ার আলিফসহ (২১) মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী