চাঁদা না দিলে হকার ও তার দুই নাতিকে গুলি করে হত্যার হুমকি

কুষ্টিয়া প্রতিনিধি 
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪০

কুষ্টিয়ার কুমারখালীতে উড়োচিঠি দিয়ে রেজাউল ইসলাম (৫৭) নামে এক গামছাবিক্রেতা হকারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার মধ্যে টাকা না দিলে বা পুলিশকে জানালে হকারসহ তার দুই নাতিকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

হুমকি পাওয়া রেজাউল ইসলাম উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার আবদুল গফুরের ছেলে। তিনি ফুটপাতে হকারি করে গামছা বিক্রি করেন।

এ ঘটনায় রেজাউল দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে রেজাউল উল্লেখ করেন, তিনি একজন ফুটপাতের গামছা ব্যবসায়ী। বুধবার দিবাগত রাত ২টার দিকে কে বা কারা তার বাড়ির জানালা ভেঙে দেয়। জানালা ভাঙার শব্দে ঘুম ভেঙে বাইরে এসে দেখেন, অজ্ঞাত ব্যক্তির হাতে লেখা একটি চিঠি। চিঠিতে অজ্ঞাত ব্যক্তি তার কাছে তিন লাখ টাকা দাবি করেছেন। রাত ১২টার মধ্যে টাকা না দিলে দুই নাতিকে হত্যা করবে। বিষয়টি পুলিশ বা কাউকে জানালে তাকেও গুলি করে হত্যার হুমকি দিয়েছে।

ভুক্তভোগী রেজাউল বলেন, কারা কেন এমন করছে জানি না। পরিবার নিয়ে খুব ভয়ে আছি। বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। 

স্থানীয় কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘ঘটনাটি গভীরভাবে তদন্ত চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি