লেপ-তোষকের দোকানে আগুনে মালামাল পুড়ে ছাই

যশোর প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৫

যশোরে মঞ্জু বেডিং নামে একটি লেপ-তোষকের দোকানে আগুনে সবকিছু পুড়ে গেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে যশোর শহরের কারবালা সড়কে কবরস্থানের পাশে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর পৃথক দুটি করে চারটি টিম আগুন নেভায়।

দোকান মালিক মঞ্জু মিয়ার দাবি, তার প্রায় ২০ লাখ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি জানান, বেলা ১২টার দিকে হঠাৎ করে দোকানে আগুন দেখতে পান। তখন দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনী সেনাবাহিনীর পৃথক চারটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দোকানে থাকা কিছুই অবশিষ্ট নেই।

ঘটনাস্থলে থাকা যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সোহেল রানা বলেন, ‘আগুন এখন নিয়ন্ত্রণে। কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা সিগারেটের আগুনে এ ঘটনা ঘটতে পারে।’

তিনি আরও বলেন, ‘কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা যাচাই-বাছাই না করে বলা যাচ্ছে না।’

জানতে চাইলে যশোর কোতয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল জানান, অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে তারাও কাজ করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম