জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৩

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক প্রকাশ চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের আসামবস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে প্রকাশ চাকমাকে গ্রেফতার করে পুলিশ। বিগত ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।

রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, অপারেশন ডেভিল হান্টের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাঙামাটি জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাকে গ্রেফতার করা হয়।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ জনান, অপারেশন ডেভিল হান্টের অভিযানে এই পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান