বেনাপোল সীমান্তে এবার হয়নি দুই বাংলার ভাষাপ্রেমী মানুষদের মিলনমেলা

বেনাপোল (যশোর) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৯

মাতৃভাষা দিবসে এবার বসলো না দুই বাংলার ভাষাপ্রেমী মানুষের মিলনমেলা। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রতিবারই যশোরের বেনাপোল চেকপোস্ট নোম্যান্স ল্যান্ডে বসতো এই মিলনমেলা। ফুলের মালা দিয়ে উভয় দেশের আবেগপ্রবণ অনেক মানুষ ভাষার টানে একজন অপরজনকে জড়িয়ে ধরতেন।

বুকে কালো ব্যাজ, মুখে তুলির আচড়ে লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’, নানা রঙের ফেস্টুন, ব্যানার, প্ল্যাকার্ড ও ফুলে ফুলে ভরে উঠতো নোম্যান্স ল্যান্ড। সৃষ্টি হতো দুই দেশের সীমান্তের মধ্যবর্তী স্থানে আবেগঘন পরিবেশের। সবাই একে অপরকে আলিঙ্গন করে সব ভেদাভেদ ভুলে যেতেন কিছু সময়ের জন্য।

ভৌগোলিক সীমারেখা ভুলে কেবল ভাষার টানে সীমান্তের কাঁটাতারের বেড়া উপেক্ষা করে সবাই দলে দলে যোগ দিতেন একুশের মিলনমেলায় ভারত-বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করতেন এ অনুষ্ঠানে। এ সময় পেট্রোপোল ও বেনাপোল চেকপোস্টে ঢল নামতো হাজার হাজার মানুষের। ক্ষণিকের জন্য হলেও আন্তর্জাতিক সীমান্তরেখায় ছেদ পড়তো।

প্রতিবার ২১ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বেনাপোল নোমান্স ল্যান্ড এলাকাকে সাজানো হতো নানা রঙের বর্ণিল সাজে। নোম্যান্স ল্যান্ড এলাকায় নির্মাণ করা হতো অস্থায়ী শহীদ মিনার। সকাল থেকে দুই দেশের হাজার হাজার মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করতেন শহীদ বেদিতে। আবেগ আর ভালোবাসায় ভাষাপ্রেমীরা ভুলে যেতেন তাদের সীমান্ত রেখা।

এবার ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে বেনাপোলে বাংলাদেশ-ভারত সীমান্তে আগের এই দৃশ্য দেখা গেলো না। এতদিন দুই দেশের সরকারি প্রতিনিধি ও মন্ত্রীরা প্রতিবেশী দেশে গিয়ে শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণ করতেন। এবার শেখ হাসিনা সরকারের পতনের পর যৌথভাবে একুশের কোনও অনুষ্ঠান নোম্যান্স ল্যান্ডে আয়োজিত হয়নি। তবে ওপারের পেট্রাপোলে ছোট পরিসরে অনুষ্ঠান হয়েছে বলে জানান ভারত ফেরত কিছু কিছু যাত্রী।

এ ব্যাপারে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন বলেন, ‘দেশে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে দু’দেশের রাজনৈতিক টানাপড়েনের কারণে এবার বেনাপোল চেকপোস্ট নোম্যান্স ল্যান্ডে একুশের মিলনমেলা হয়নি। তবে পেট্রাপোলে ছোট একটি অনুষ্ঠান হয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে আগামী বছর থেকে পুনরায় একুশের অনুষ্ঠান হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী