চলন্ত বাসে ডাকাতি ও যৌন নির্যাতনের ঘটনায় তিন জন গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন নির্যাতনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইল জেলা পুলিশ তাদের গ্রেফতার করে৷

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আজ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার তিন জন হলো– মানিকগঞ্জের মুহিত, শরীয়তপুরের সবুজ ও ঢাকার শরিফ। তারা সবাই আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গতকাল রাতে ঢাকার সাভার এলাকা থেকে এই তিন জনকে গ্রেফতার করা হয়।

এর আগে সোমবার রাতে ঢাকার গাবতলী থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন নির্যাতনের ঘটনা ঘটে। তিন দিন পর শুক্রবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়। বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করে মামলাটি করেন। মামলার পর পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযানে নামে।

আরও খবর: চলন্ত বাসে ডাকাতির ঘটনায় মামলা, পুলিশের তদন্ত দল নাটোরে

/এমএএ/
সম্পর্কিত
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম