অটোরিকশা ও মোটরসাইকেলে মাইক্রোবাসের ধাক্কা, ২ জন নিহত

শেরপুর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫১

শেরপুরে দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা ও মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ছয় জন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের অষ্টমীতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– রনি (১২) ও গৌরব (২৫)। তাদের বাসা শেরপুর শহরে। হতাহতরা সবাই শেরপুর শহরের নিউমার্কেটের কালার ডিজিটাল ল্যাব নামে একটি দোকানের মালিক এবং কর্মচারী।

পুলিশ ও স্থানীয়রা জানান, একটি দ্রুতগতির মাইক্রোবাস শেরপুর শহর থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। পথে অষ্টমীতলা মোড়ে প্রথমে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সেটি চাপা দেয়। এরপর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রনি নামের একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গৌরব নামের আরেক জনের মৃত্যু হয়। এ ছাড়া অবস্থা গুরুতর হওয়ায় শুভ ও মজনু নামের দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালকসহ মাইক্রোবাসে থাকা যাত্রীরা পালিয়ে যায়। তবে মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, ‘মাইক্রোবাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের