দুদকের অনুসন্ধান শুরু, খুবির সাবেক উপাচার্যসহ ১৪ কর্মকর্তার নথি তলব

খুলনা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মাহমুদ হোসেনসহ ১৪ জন কর্মকর্তার ব্যক্তিগত নথি চেয়ে পাঠিয়েছে খুলনার দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়। তাদের বিরুদ্ধে সীমাহীন আর্থিক দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তদন্ত শুরু করেছে দুদকের চার সদস্যের একটি টিম। আগামী ৫ মার্চের মধ্যে তাদের নথিগুলো দুদক কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। 

বুধবার দুর্নীতি তদন্তের অনুসন্ধানী দলের নেতা উপ-পরিচালক আবদুল ওয়াদুদ স্বাক্ষরিত এক পত্রে বর্তমান উপাচার্যের কাছে খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পদোন্নতি বিধিমালা, সাবেক ভিসিসহ ১৪ জন কর্মকর্তার বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগদান সংক্রান্ত আবেদনপত্র, নিয়োগপত্র, যোগদানপত্র, পদোন্নতির আদেশ এবং জাতীয় পরিচয়পত্রসহ ব্যক্তিগত নথির ছায়ালিপি চাওয়া হয়েছে।

এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফায়েকুজ্জামান এবং অধ্যাপক ড. মাহমুদ হোসেনের কর্মকালে নিয়োগ ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা, নিয়োগ বোর্ডের সদস্যদের তালিকা, নিয়োগ কমিটির সভার কার্যবিবরণীসহ নিয়োগ ও পদোন্নতি নথির সত্যায়িত ছায়ালিপি চাওয়া হয়েছে। ড. মাহমুদ হোসেন উপাচার্য পদে দায়িত্বপালন কালে ইউজিসি ও মন্ত্রণালয়ের যেসব অডিট সম্পন্ন হয়েছে সেসব অডিট প্রতিবেদন এবং ওই সময়ের কোনও অডিট আপত্তি  থাকলে তার জবাবও চাওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি