মোটরসাইকেলে বাসের ধাক্কায় প্রাণ হারালেন দুই বন্ধু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুই বন্ধু সোনারগাঁয়ে বেড়াতে এসে প্রাণ হারিয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টায় মহাসড়কের টিপুরদী এলাকায় এ ঘটনা  ঘটে।

নিহতরা হলেন– রাজধানীর নন্দীপাড়া এলাকার বাসিন্দা বদিউজ্জামানের ছেলে টুটুল; একই এলাকার আবদুল বাতেনের ছেলে হাবিব।

বৃস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, ‘দুই বন্ধু মোটরসাইকেলে করে সোনারগাঁয়ে বেড়াতে এসেছিলেন। ঘোরাফেরা শেষে রাতে বাড়ি ফেরার পথে মহাসড়কের টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত একটি বাসের ধাক্কায় একজন ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে অপর জনের মৃত্যু হয়েছে।’

তিনি আরও জানান, ঘাতক বাস ও চালককে শনাক্ত করে গ্রেফতারে পুলিশ কাজ করছে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী